সিলেটের হয়ে খেলবেন ইংল্যান্ডের ওকস ও বিলিংস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ PM

সিলেটের হয়ে খেলবেন ইংল্যান্ডের ওকস ও বিলিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০২:৪৯:৩৪ PM

সিলেটের হয়ে খেলবেন ইংল্যান্ডের ওকস ও বিলিংস

ছবি : সংগৃহীত


বিপিএলের শেষ চারের টিকিট নিশ্চিত করার পরই দলের শক্তি বাড়াতে তোড়জোড় শুরু করেছে সিলেট টাইটান্স। প্লে-অফের লড়াইয়ের আগে সিলেটে যোগ দিয়েছেন ইংলিশ তারকা পেসার ক্রিস ওকস। এবার তার সঙ্গী হতে আসছেন আরেক ইংলিশ উইকেটকিপার-ব্যাটার স্যাম বিলিংস।

ইংলিশ পেসার ক্রিস ওকস শনিবারই ঢাকায় পা রেখেছেন। বিশ্রামের সুযোগ না নিয়ে রোববার বিকেলেই তিনি নেমে পড়েন অনুশীলনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে নেটে ঘাম ঝরিয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ পেসার। এলিমিনেটর ম্যাচে তার অভিজ্ঞতা সিলেটের বোলিং লাইনআপকে বাড়তি ধার দেবে বলে আশা করছে ম্যানেজমেন্ট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিংসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ওকসের মতো বিলিংসকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দল সূত্রে জানা গেছে, সোমবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই ইংলিশ তারকার।

সিলেট টাইটান্সে আগে থেকেই রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী ও ইথান ব্রুকস। এবার ওকস ও বিলিংস যোগ দেওয়ায় দলটি যেন ইংলিশ ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে। এছাড়া গুঞ্জন রয়েছে, আরেক ইংলিশ বিস্ফোরক ওপেনার ফিল সল্টের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী