বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা: পাকিস্তান দলের সব প্রস্তুতি সাময়িক স্থগিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ PM

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা: পাকিস্তান দলের সব প্রস্তুতি সাময়িক স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৪:১১:১২ PM

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা: পাকিস্তান দলের সব প্রস্তুতি সাময়িক স্থগিত

সংগৃহিত


আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তান অবজারভার।

পিসিবি সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরবর্তী সময়ে দল পরিচালনা পর্ষদকে জানানো হবে। পাশাপাশি, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা (প্যারালাল প্ল্যান) জমা দিতে ব্যবস্থাপনাকে নির্দেশ দিয়েছে বোর্ড।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ যৌক্তিক ও গ্রহণযোগ্য।সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশের বিষয়টি যদি সমাধান না হয়, তাহলে পাকিস্তান নিজেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা