বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৪ PM

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৫:০৪:৫৫ PM

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সংগৃহিত


ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চলছে অনিশ্চয়তা। ২১ তারিখ চূড়ান্ত জানা যাবে এ ব্যাপারে। এর মাঝেই খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই খবরটি জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে।

এছাড়া, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করে সেটির বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে সফর না করার বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।

পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছে।সূত্র আরও জানায়, বাংলাদেশ ইস্যুর কোনো সমাধান না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী