বাঁচা-ম*রার ম্যাচে আজ মুখোমুখি সিলেট-রংপুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৫ PM

বাঁচা-ম*রার ম্যাচে আজ মুখোমুখি সিলেট-রংপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৬ ১২:৩৬:৪৬ PM

বাঁচা-ম*রার ম্যাচে আজ মুখোমুখি সিলেট-রংপুর


বিপিএলে লিগ পর্বের খেলা শেষ হয়ে গেছে দুইদিন আগে। মাঝখানে এক দিন বিরতি দিয়ে আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে সুপার ফোরের খেলা।

আজ সুপার ফোরের দুটি ম্যাচই হাইভোল্টেজ হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রথম কোয়ালিফায়ারের চেয়েও বেশি ফোকাস থাকবে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচটি খেলবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স, শুরু হবে বেলা ১টায়। এ ছাড়া এই ম্যাচের পরাজিত দল বিপিএল থেকে বিদায় নেবে। কাগজে-কলমে এবারের সেরা দল রংপুর রাইডার্স সহজে হার মানবে না। তবে সিলেটেও ছেড়ে কথা বলবে না।

রংপুর আগে থেকেই কৌশল নিয়েছে এলিমিনেটর বা কোয়ালিফায়ার ম্যাচের জন্য নতুন করে খেলোয়াড় না আনার। তাই লিগের প্রথম থেকেই বিদেশি তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে দলটি। প্রয়োজনের চেয়েও বেশি বিদেশি ক্রিকেটার ছিল রংপুরের। দেশি ক্রিকেটাররাও ছন্দ ফিরে পেয়েছেন। কোচ মিকি আর্থার সেরা একাদশ বেছে নেওয়ার পাশাপাশি অধিনায়ক বেছে নিয়েছেন লিটন কুমার দাসকে। ফলে শেষ দুই ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় নিয়ে টেবিলে তৃতীয় স্থান পেয়েছে। 

ডেভিড মালানের সঙ্গে তাওহীদ হৃদয় ওপেনিং ভালো করছেন। আজকের ম্যাচেও ধারাবাহিকতা রাখার চেষ্টা থাকবে হৃদয়দের। লিগের শেষ দিন ম্যাচ খেলায় গতকাল বিশ্রামে ছিলেন তারা। আজ চনমনে হয়ে খেলতে নামবে এলিমিনেটর ম্যাচে।

অন্যদিকে, সিলেট টাইটান্স বিদেশি শক্তি বাড়িয়েছে। ক্রিস ওকস ও স্যাম বিলিংসের মতো বিদেশি ক্রিকেটার এনেছে তারা। যদিও ম্যাচের আগে বিদেশ থেকে ক্রিকেটার উড়িয়ে এনে খুব বেশি লাভ হয় না। মিরপুরের কন্ডিশন বুঝে ওঠার আগেই খেলা শেষ হয়ে যায়।

তবে তারকা ক্রিকেটার দলে থাকার একটা সুবিধা থাকে। প্রতিপক্ষ গেম প্ল্যানে তারকাদের জন্য আলাদা মনোযোগ দেয়। এ কারণেই কোচ সোহেল ইসলামের দলে নকআউট গেমে বিদেশি আনা।

সন্ধ্যায় কোয়ালিফায়ারের ম্যাচটি খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এ দুটি দল লিগ পর্বে দারুণ ক্রিকেট খেলেছে। এবারের বিপিএলে সবচেয়ে ধারাবাহিক রাজশাহী। দেশি ক্রিকেটারদের ওপর নির্ভর করা চট্টগ্রামও দারুণ দল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী