সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৯:২১:০১ PM

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বরইকান্দি ১নং রোড এলাকার বাসিন্দাদের উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবুল হোসেনের সভাপতিত্বে এবং শফিউল আলম শফির সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ গোলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. নূর হোসেন, কাজিরখলা ও রিয়াছত জামে মসজিদের মোতাওয়াল্লী নেছার আহমদ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামীম আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা শামীম আহমদ, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ফখরুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুজাহিদ আহমদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক মো. সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব বদরুল ইসলাম শুয়েব, শেখ মুর্শেদ সামী, জমির হোসেন দবির, রাবেল আহমদ, লায়েক আহমদ, সফিকুর রহমান টিপু, জিয়াউল হক জানু, সুমিত আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে স্থানীয় ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গ্রীণ সিলেট ফুটবল একাডেমি ও সাধুরবাজার এফসির মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে গ্রীণ সিলেট ফুটবল একাডেমি ৩-০ গোলে জয়লাভ করে।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এ ধরনের টুর্নামেন্ট নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করে জানায়, এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ