টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ AM

টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০১:১৪:২৯ PM

টানা ৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


চা-বাগান, হাওর আর পাহাড়বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।   

এ ছাড়া গত রবিবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরো কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। সন্ধ্যা ও রাতে ঠাণ্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ