বালাগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালিকা হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৯ AM

বালাগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালিকা হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৬ ০৯:৫৬:১৩ PM

বালাগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালিকা হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি:সংগৃহীত


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালাগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বালিকা (অনূর্ধ্ব-১৬) হকি প্রতিযোগিতা-২০২৬’।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত। এতে তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ২-১ গোলে শক্তিশালী কুশিয়ারা একাডেমি নারী হকি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বালাগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন হকি কোচ মো. মুন্না, ক্রীড়া সংগঠক মাহমদ আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

বক্তারা তৃণমূল পর্যায়ে নারী হকি উন্নয়নে জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরি হবে। সমাপনী পর্বে দর্শনার্থীরা জমজমাট ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী