বিশ্বকাপে থাকছেন দুই বাংলাদেশি আম্পায়ার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২০ AM

বিশ্বকাপে থাকছেন দুই বাংলাদেশি আম্পায়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ১০:২৩:১১ PM

বিশ্বকাপে থাকছেন দুই বাংলাদেশি আম্পায়ার

সংগৃহিত


নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। এরপরই গুঞ্জন শুরু হয় বয়কট করছেন বাংলাদেশি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।তবে সেসব যে কেবলই গুঞ্জন সেটিও প্রমাণ হয়েছে আইসিসির ঘোষিত আম্পায়ারের তালিকায় বাংলাদেশি আম্পায়ার সৈকতের নাম থাকায়। তব তিনি একা নন, আছেন আরেক বাংলাদেশি গাজি সোহেলও।

শুক্রবার (৩০ জানুয়ারি) আইসিসি প্রকাশ করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা।পরে জানানো হবে সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ার থাকছেন কারা। গ্রুপ পর্বে মোট ২৪ জন অফিসিয়াল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ অফিসিয়ালরাম্যাচ রেফারি: ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।

আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন এ পদ্মনাভান, আল্লাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী