জামায়াত নেতা হ*ত্যা মা*মলায় আ*সামি বিএনপির প্রার্থী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ AM

জামায়াত নেতা হ*ত্যা মা*মলায় আ*সামি বিএনপির প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ১২:৪৮:৫৯ PM

জামায়াত নেতা হ*ত্যা মা*মলায় আ*সামি বিএনপির প্রার্থী

নিহত জামায়াত নেতা রেজাউল করিম


শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতি থানায় মামলা হয়েছে বলে স্বীকার করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়ার করা মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন আরও ৫০০ জন। মামলায় প্রধান হুকুমের আসামি করা হয়েছে ওই আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। 

এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর শেরপুর জেলা আমির হাফিজুর রহমান। 

স্থানীয়রা জানায়, ২৮ জানুয়ারি বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বিতণ্ডা পরে তা দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে সন্ধ্যার দিকে ঝিনাইগাতি বাজারে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

জামায়াতের জেলা আমির হাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তা জামায়াতের কারণেই হয়েছে। এখানে আমাকে যে আসামি করা হয়েছে তা স্পষ্ট না, কারণ আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর জন্যই জামায়াত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু