শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ AM

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০১:১৬:৩৪ PM

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা উঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা থাকায় শীত কম অনুভূত হচ্ছে ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় হাওর, পাহাড় আর চা-বাগানবেষ্টিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২  ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ