সাভারে অগ্নিদগ্ধ দুই ছাত্রদল নেতার মৃ ত্যু
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ AM

সাভারে অগ্নিদগ্ধ দুই ছাত্রদল নেতার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৬ ১০:১৫:৩৯ PM

সাভারে অগ্নিদগ্ধ দুই ছাত্রদল নেতার মৃ ত্যু

সংগৃহিত


 ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম রনি (২৮)ও আব্দুস সোবহান রায়হান (৩০) নামে দুই ছাত্রদল নেতা মারা গেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রনির বড় ভাই মো. মাসুদ রানা।

সাইফুল ইসলাম রনি ইসলামনগর এলাকার মতিউর রহমান ও আব্দুস সোবহান রায়হান একই এলাকার আব্দুর রহমানের ছেলে। রনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জাবি ছাত্রদের আহ্বায়ক কমিটির সদস্য ও আব্দুস সোবহান রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে ইসলামনগর এলাকার স্থানীয় মো. আব্দুর রহমানের দুই ছেলে রায়হান ও রাহাতের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ক্ষুব্ধ রায়হান ঘরের মধ্যে পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইটার ধরাতেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিদগ্ধ রায়হানকে উদ্ধারে এগিয়ে যান রনি ও হাসিনুরসহ ৪জন। প্রথমে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রায়হান ও রনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এদের মধ্যে সাইফুল ইসলাম রনির শ্বাসনালীসহ ৬০ শতাংশের ওপরে দগ্ধ হয়।

পরে সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি ও রায়হান। 

ঢাকা মেডিক্যাল বার্ন ইনস্টিটিউটের আইসিইউ'র চিকিৎসক ডা. জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল। শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি