মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেটের উৎসব
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৫ AM

মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেটের উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৬:৫৮:৪০ PM

মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেটের উৎসব

সংগৃহিত


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ চমৎকার সুরের জাদুদে মাতালেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শুরু হলো ৩ দলের অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট। কাল দুরন্ত ও ধূমকেতুর খেলা ছিল।

অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সব কটি উইকেটের বিনিময়ে ১৪৩ রান তোলে দুরন্ত একাদশ। ফলে জিততে হলে লিটন দাসের ধূমকেতু একাদশকে করতে হতো ১৪৪ রান। ধূমকেতু ৬ উইকেটে ম্যাচটি জিতেছে।মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় ৩ উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী