২ সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০০ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপ

২ সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৫:৩৮:৪৮ PM

২ সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

সংগৃহিত


টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক ম্যাচে দুই সুপার ওভারের লড়াই শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে রুদ্ধশ্বাস এই ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ মুহূর্তের সূক্ষ্ম ব্যবধানে।

প্রথম সুপার ওভার টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলারের চার বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে বিনা উইকেটে ২৩ তোলে প্রোটিয়ারা। জবাবে আফগানিস্তান চার রানে পিছিয়ে পড়লে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।

এর আগে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের অর্ধশতকে ভর করে ৬ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪১ বলে ৫৯ ও রিকেলটন ২৮ বলে ৬১ রান করেন। তবে দুজনই একই ওভারে আউট হন রশিদ খানের বলে, এর আগে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৪ রানের জুটি।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুটা দারুণ করে-মাত্র চার ওভারে তোলে ৫০ রান। তবে পঞ্চম ওভারে লুঙ্গি এনগিডির জোড়া আঘাতে ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাইব আউট হলে গতি কিছুটা থেমে যায়।

তবু রহমানউল্লাহ গুরবাজ ৪২ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন। ২৬ বলে ফিফটি পূর্ণ করা গুরবাজ আউট হওয়ার সময় আফগানিস্তানের প্রয়োজন ছিল ৪৫ বলে ৬৭ রান। আজমতউল্লাহ ওমরজাই ২২ ও রশিদ খান ২০ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে নূর আহমেদের ৯ বলে ১৫ রান ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়।

শেষ ওভারে ১৩ রান দরকার ছিল আফগানিস্তানের, হাতে ছিল এক উইকেট। কাগিসো রাবাদার দুইটি নো-বলে সুযোগ পেলেও জয়ের জন্য দুই রান নিতে গিয়ে রানআউট হন ফজলহক ফারুকি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে আজমতউল্লাহর ব্যাটে বিনা উইকেটে ১৭ তোলে আফগানিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ বলে ট্রিস্টান স্টাবসের ছক্কায় ১৭ রান তুলে সমতা ফেরায়।

দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার ২৩ রানের জবাবে আফগানিস্তানের দরকার ছিল ২৪। রহমানউল্লাহর চার বলে ১৮ রান সত্ত্বেও কেশব মহারাজের জোড়া উইকেটে ১৯/২-এ থামে আফগানিস্তান।

পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি তৃতীয়বার, যেখানে একাধিক সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হলো। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ভারত আফগানিস্তানকে দুই সুপার ওভারে হারায়, আর গত জুনে নেদারল্যান্ডস নেপালকে হারায় তিন সুপার ওভারে।

এটি ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি, যেখানে প্রোটিয়ারাই জয়ী হয়েছিল। তবে এবার ত্রিনিদাদে ৫৬ রানে অলআউট হওয়ার সেই আফগানিস্তানের চেয়ে অনেক বেশি প্রতিরোধ গড়ে তোলে রশিদ খানের দল।

এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা-আগের ম্যাচে তারা কানাডাকে ৫৭ রানে হারিয়েছিল। অন্যদিকে টানা দুই হারে আফগানিস্তানের নকআউটে ওঠার সম্ভাবনা প্রায় শেষ।

শনিবার একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন চাইলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মধ্যপ্রাচ্যে যু*দ্ধের বিস্তার: ইরান-যুক্তরাষ্ট্র সংঘা*তে নতুন মাত্রা, বাড়ছে প্রা*ণহানি ও অ*নিশ্চয়তা
চার বছর পর সচল শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র
বৈশ্বিক অস্থিরতায় সতর্ক বাংলাদেশ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি
রাষ্ট্রপতি ও স্পিকার নিয়ে বিএনপির ভাবনা, সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
নিসচার প্রতিবেদন :ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝর*ল ২৬ প্রা*ণ
গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২
সিসিকসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট
বিশ্বনাথে পানির অভাবে জমি ফেটে চৌচির - ব্যাহত হবে বোরো উৎপাদন