১৮নং ওয়ার্ডে মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ AM

তরুণদের জন্য এমন টুর্নামেন্ট সব সময় চলমান থাকা সময়ের দাবি: খসরুজ্জামান খসরু

১৮নং ওয়ার্ডে মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৯:০৯:৩৪ PM

১৮নং ওয়ার্ডে মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ছবি:সংগৃহীত


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাবেক ছাত্রদল নেতা মো: মিনহাজুর রহমান মিনহাজ ১ম ফুটসাল টুর্নামেন্ট' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটের মিরাবাজারস্থ আগপাড়া কো-অপারেটিভ মাঠে মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

মৌসুমী ক্লাবের সভাপতি মুহি উদ্দিন ইসলাম চৌধুরী মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
এসময় তিনি বলেন, মিনহাজ শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে এসেছিলেন। সিলেটের ৬টি আসনেই ধানের শীষের পক্ষে তিনি কাজ করেছেন। সিলেটের একটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্বও পালন করেছেন। তিনি একজন ক্রীড়া অনুরাগী ।

এসময় টুর্নামেন্ট আয়োজক মো: মিনহাজুর রহমান মিনহাজ বলেন, দেশ মা, মাটি ও মানুষের টানে বারবার মাতৃভূমিতে ফিরে আসি। এবার আসছি নির্বাচনকে কেন্দ্র করে। এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সাবেক সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ জিলানী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হাসান, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, কন্ট্রাকটর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মাসুম ইফতেখার রসুন শিহাব, সাবেক ছাত্রদল নেতা সৈয়দ কামাল আহমদ মুরাদ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি সুলতান আহমদ ইমন, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, ফখরুল ইসলাম, মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মান্না চৌধুরী, সজিব আহমদ, সৈয়দ সালিম আহমদ, রাহেল চৌধুরী, সৈয়দ সাদি জামান, যুশু আহমদ, রেদওয়ান চৌধুরী, মাহিন খান, মাছুম আহমদ, নুপুর, পলাশ, নাঈম, শাওনসহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলাটি পরিচালনা করেন সৌমেন্দ্র সেন মিহির ও মাসুম আহমদ এবং রেফারির দায়িত্ব পালন করেন রেদওয়ান আহমদ চৌধুরী ও খুরশেদ আহমদ খুকু।

টুর্নামেন্টের জমকালো ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে 'কাওয়াজ এফসি' এবং 'কাহার ফাইটার্স'। টানটান উত্তেজনাকর ম্যাচে কাহার ফাইটার্সকে পরাজিত করে কাওয়াজ এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আগামী ১৮নং ওয়ার্ড নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো: মিনহাজুর রহমান মিনহাজ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ