বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৪ AM

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৩:০৮:৪০ PM

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান


শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আজ হতে যাচ্ছে ভারত-পাকিস্তান 'মহারণ'। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই শিবিরেই চলছে কৌশলগত হিসাব-নিকাশ। চূড়ান্ত একাদশে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ভারতীয় দলে ওপেনিং জুটিতে পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে না খেলা বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বসতে হতে পারে।

অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে শক্তি জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন আক্রমণে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। পেস বিভাগে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

পাকিস্তান দলে দুটি পরিবর্তনের আভাস মিলেছে। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানের ফেরাও প্রায় নিশ্চিত। অধিনায়কত্বে থাকবেন সালমান আলী আঘা। ব্যাটিং লাইনআপে ভরসা থাকবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে শাদাব খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।

সম্ভাব্য ভারত একাদশ: ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

সম্ভাব্য পাকিস্তান একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী