খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ AM

হাকালুকি হাওরের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ১২:৪২:২০ AM

খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে এ কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার সময় খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই অঙ্গীকার করেছিলেন-দেশ পরিচালনার সুযোগ পেলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। সেই ধারাবাহিকতায় সরকার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, মরা কাকড়া খাল পুনঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।

এদিন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লাখ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ