কুলাউড়া হাসপাতালের সংকট সমাধানে কাজ করব: শওকতুল ইসলাম
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ AM

কুলাউড়া হাসপাতালের সংকট সমাধানে কাজ করব: শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৩:১৯:০৬ PM

কুলাউড়া হাসপাতালের সংকট সমাধানে কাজ করব: শওকতুল ইসলাম


মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারমিন ফারহানা জেরিনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ।

এ সময় তিনি বলেন, হাসপাতালে সুষ্ঠু সেবাদানে সবসময় সহযোগিতা করব। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি হাসপাতালের চিকিৎসকসহ সব সংকট সমাধানের আশ্বাস দিয়ে চিকিৎসাসেবায় হাসপাতালে কর্তব্যরতদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.  জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার ডা. প্রানেশ চন্দ্র বর্মা, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ