সোমবার দেশে ফিরছেন আটকে পড়া মুশফিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM

সোমবার দেশে ফিরছেন আটকে পড়া মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৯:৪৫:২৩ PM

সোমবার দেশে ফিরছেন আটকে পড়া মুশফিক

সংগৃহিত


পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার।কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক। এমন অবস্থায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে রোববার তারা দেশে ফেরার জানা গেল। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবেন মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছেন।'

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।' 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি