শ্রীমঙ্গলে অ*বৈধ বালু উত্তো*লনের বি*রুদ্ধে অ*ভিযান, ২০ গাড়ি বালু জ*ব্দ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ AM

শ্রীমঙ্গলে অ*বৈধ বালু উত্তো*লনের বি*রুদ্ধে অ*ভিযান, ২০ গাড়ি বালু জ*ব্দ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১১:৪৯:৩৯ PM

শ্রীমঙ্গলে অ*বৈধ বালু উত্তো*লনের বি*রুদ্ধে অ*ভিযান, ২০ গাড়ি বালু জ*ব্দ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পারের টং গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ২০ গাড়ি বালু জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনের দিকনির্দেশনায় লাহারপুর ভূমি অফিসের তফসিলদার কনিকা দেব অভিযানটি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে পারের টং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এতে এলাকার রাস্তাঘাট ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

লাহারপুর ভূমি অফিসের তফসিলদার কনিকা দেব জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ গাড়ি বালু জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন রোধে এমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক