শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হলেন মৌলভীবাজারের মাহবুবুল ইসলাম
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ AM

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হলেন মৌলভীবাজারের মাহবুবুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ১২:২৯:০২ AM

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর  এপিএস হলেন মৌলভীবাজারের মাহবুবুল ইসলাম

ছবি:সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার  সন্তান।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

মো. মাহবুবুল ইসলাম ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও সাহসিকতার পরিচয় দেন। বিশেষ করে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

বদলির আদেশ জারির পর বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি আজ (২ মার্চ) দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। আগামীকাল (৩ মার্চ) তিনি নতুন কর্মস্থল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগদান করবেন।

এর আগে তিনি সিলেট সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় এক বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে সেখানে বিভিন্ন জটিল ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান হয়।

স্থানীয় মহলে তাঁর এ পদায়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখবেন-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী