মেসি হয়তো পেলের চেয়েও ভালো- ডোনাল্ড ট্রাম্প
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ AM

হোয়াইট হাউসে মেসি-ইন্টার মায়ামি

মেসি হয়তো পেলের চেয়েও ভালো- ডোনাল্ড ট্রাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০৪:০৬:২৬ PM

মেসি হয়তো পেলের চেয়েও ভালো- ডোনাল্ড ট্রাম্প

ছবি:সংগৃহীত


মেজর লিগ সকারে (এমএলএস) ঐতিহাসিক শিরোপা জয়ের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব ইন্টার মায়ামির সতীর্থরা।

বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মেসিসহ ইন্টার মায়ামির খেলোয়াড়রা। এমএলএসে ক্লাবটির প্রথম শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিতে এই সফরের আয়োজন করা হয়।

গত ডিসেম্বরে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ক্লাবটির সেই সাফল্য উদ্‌যাপন করতেই দলটিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়।

ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও তাঁর সতীর্থরা হোয়াইট হাউস পরিদর্শন করেন। অনুষ্ঠানে মেসিসহ দলের অন্য খেলোয়াড়রা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাঁদের সাফল্যের প্রশংসা করেন এবং মেসির অসাধারণ ক্যারিয়ারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে মেসিকে ঘিরে নিজের ছেলে ব্যারন ট্রাম্পের একটি মজার ঘটনা শোনান ট্রাম্প। তিনি বলেন, তাঁর ছেলে ব্যারন মেসির বড় ভক্ত। ব্যারন তাঁকে জানায়, সেদিন হোয়াইট হাউসে মেসি আসছেন-যা শুনে সে বেশ উচ্ছ্বসিত ছিল।

মেসির প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর অসাধারণ ক্যারিয়ারে এটি ৪৭তম ট্রফি, যা বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড। ট্রাম্প আরও বলেন, মেসি চাইলে বিশ্বের যেকোনো বড় ক্লাবে খেলতে পারতেন, কিন্তু তিনি ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন-যা ক্লাবটির জন্য গর্বের বিষয়।

এ সময় কিংবদন্তি ফুটবলার পেলের প্রসঙ্গও টানেন ট্রাম্প। তিনি বলেন, তিনি নিজে পেলের খেলা দেখেছেন, তবে মেসি হয়তো পেলের চেয়েও ভালো-যদিও পেলে নিজেও অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন।

অনুষ্ঠানে ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পলসহ দলের অন্যান্য খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। এছাড়া মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার, অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের কয়েকজন মন্ত্রিসভার সদস্য অনুষ্ঠানে অংশ নেন।










জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী