সরকারের স্বাধীনতা পদকে সম্মানিত হানিফ সংকেত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সরকারের স্বাধীনতা পদকে সম্মানিত হানিফ সংকেত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০৭:৪০:৫৯ অপরাহ্ন

সরকারের স্বাধীনতা পদকে সম্মানিত হানিফ সংকেত

সংগৃহীত


চলতি বছরদেশের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কা ‘ অর্জন করেছেন ইত্যাদিখ্যাত হানিফ সংকেত। দেশের শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য তার নাম ঘোষণা করে সরকার

এ পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়েসামাজিক মাধ্যমে হানিফ সংকেত লিখেছেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এ অর্জন আমার একার নয় যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এ অর্জন তাদের সবার। আজকের এ আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

 তিনি আরও লিখেছেন, আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে হানিফ সংকেত বলেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক