বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানা গেল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ AM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানা গেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১০:৫৮:২১ PM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানা গেল

সংগৃহিত


বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১১ মার্চ থেকে। আজ শুক্রবার এ সিরিজের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। এ সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ২ হাজার টাকা।  

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারবেন। এ জন্য বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগইন করতে হবে। 

সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য। ক্লাব হাউজের শহিদ জুয়েল স্ট্যান্ড ও শহিদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের একেকটি টিকিট ১ হাজার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের একেকটি টিকিট ১২০০ টাকা করে ধরা হয়েছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও ১ হাজার টাকা করে। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য। 

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী