ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৭:৫৯:২৫ পূর্বাহ্ন

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা


সম্প্রতি ঢাকায় একটি রাজনৈতিক দলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩০ জন সাংবাদিকের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি ইমন কল্যাণ দেব চৌধুরী, সিনিয়র সদস্য যায় যায় দিনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, ক্লাবের সদস্য ও দৈনিক খোলা চিঠি এর বার্তা সম্পাদক নান্টু রায়, বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ন চক্রবর্তী ও সদস্য রোমানা রুমু সহ অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক দলের যে কোন ঘোষণা থেকে শুরু করে সকল সংবাদ গণমাধ্যমকর্মীরাই প্রচার করেন এবং সারাদেশের মানুষকে জানান দেন। কিন্তু সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি গণমাধ্যম কর্মীর উপর হামলা হয় এটা দুঃখজনক। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিকরা। 

এ সময় সাংবাদিকরা আরো বলেন, যারা সাংবাদিকের প্রেস জ্যাকেট ব্যবহার করে যারা নাশকতা মূলক কর্মকান্ড করছেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক