দলকে জিতিয়ে ৯০০ গোলের দ্বারপ্রান্তে লিওনেল মেসি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

দলকে জিতিয়ে ৯০০ গোলের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০১:৪৭:৩২ অপরাহ্ন

দলকে জিতিয়ে ৯০০ গোলের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

ছবি : সংগৃহীত


ফুটবল ইতিহাসে আরেকটি মাইলফলকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

শনিবারের ম্যাচে ইন্টার মায়ামি ২–১ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি। সতীর্থ মাতেও সিলভেত্তির পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান তিনি।

এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে দাঁড়িয়ে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

মেসি তার ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন বার্সেলোনায়, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এরপর পিএসজির হয়ে করেছেন ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রয়েছে আরো ১১৫টি গোল।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের দুর্দান্ত শটে লিড নেয় দলটি। এরপর ১০ মিনিট পর মেসির গোল ব্যবধান দ্বিগুণ করে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে তাই বারিবোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

এখন ফুটবল বিশ্বের নজর মেসির দিকে—কারণ তার পরের গোলই হতে পারে ক্যারিয়ারের ঐতিহাসিক ৯০০তম গোল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক