কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ AM

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৫:৪৭:৪৭ PM

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সংগৃহিত


আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ (রোববার) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কুলাউড়া পৌরসভার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

আলোচনা সভায় হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় এবং  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আনিসুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএনপি নেতা বদরুল হোসেন খান, পৌর কর্মকর্তা বানু পুরকায়স্থ, শিক্ষার্থী মিমন জান্নাত এনি প্রমুখ।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিক মইনুল হক পবন,  মহি উদ্দিন রিপন,  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, উন্নয়ন কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিতে নারীদের অধিকার রক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নারীরা আজ শিক্ষা, প্রশাসন ও ব্যবসায়িক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। তবে এখনো সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একটি আধুনিক বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ