অ্যাতলেতিকো ও বায়ার্নের বড় জয়, বার্সেলোনার ড্র
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ AM

অ্যাতলেতিকো ও বায়ার্নের বড় জয়, বার্সেলোনার ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০১:৪৭:৩৮ PM

অ্যাতলেতিকো ও বায়ার্নের বড় জয়, বার্সেলোনার ড্র

ছবি : সংগৃহীত


চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে দুই ভিন্ন ম্যাচে একই রকম গল্প দেখা গেল। একদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ক্লাবকে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো, অন্যদিকে ইতালিয়ান প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। আরেক ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ শটে গোল পেয়ে হার এড়িয়েছে বার্সেলোনা।

মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। ম্যাচের শুরুতেই গোলরক্ষক আন্তোনিন কিনস্কির একের পর এক ভুলে বিপর্যয়ে পড়ে টটেনহাম। প্রথম ১৫ মিনিটেই তিন গোল হজম করে বসে দলটি।

৬ মিনিটে কিনস্কির ভুল থেকে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ, তার পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিয়েজমান। এর এক মিনিট পর আবারও কিনস্কির ভুলে সহজ গোল পান আলভারেজ।

পরিস্থিতি সামাল দিতে কিনস্কিকে তুলে মাঠে নামানো হয় গুলিয়েলমো ভিকারিওকে। কিন্তু কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪–০ করেন রবিন লে নরমান্ড। পরে পেদ্রো একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। শেষদিকে ডমিনিক সোলান্কে গোল করে ব্যবধান কমান। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাতলেতিকো।

অন্য ম্যাচে ইতালির আতালান্তার মাঠে গোল উৎসব করেছে বায়ার্ন। আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্টরা। এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে। দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। এ ছাড়া গোল করেন জসিপ স্ট্যানিসিস, সের্জ গানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। শেষদিকে মারিও প্যাসিালিক একটি সান্ত্বনার গোল করলেও তাতে বড় পরাজয় এড়াতে পারেনি আতালান্তা। প্রথম লেগের এমন বড় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখও।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রথম লেগে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি স্পেনের জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শেষ মুহূর্তে গোল করে ১-১ সমতায় ম্যাচ শেষ করলেও পুরো ম্যাচজুড়েই চাপে ছিল কাতালানরা।

ম্যাচের ৮৬ মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় নিউক্যাসল। ডান দিক থেকে জ্যাকব মারফির দারুণ ক্রস থেকে গোল করেন হার্ভে বার্নস। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ইনজুরি টাইমে বক্সের ভেতরে দানি ওলমোকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে নিশ্চিত গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার শটে ভুল পথে ঝাঁপ দেন নিউক্যাসলের গোলরক্ষক অ্যারন রামসদালে। শেষ মুহূর্তের সেই গোলেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী