তানজিদ-নাজমুলের জুটি গড়ার চেষ্টা, ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৮/১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ AM

তানজিদ-নাজমুলের জুটি গড়ার চেষ্টা, ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৮/১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৪:২৫:০৫ PM

তানজিদ-নাজমুলের জুটি গড়ার চেষ্টা, ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৮/১

ছবি:সংগৃহীত


মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ২৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩৮ রান। ক্রিজে আছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন।

ওপেনার সাইফ হাসান আউট হওয়ার পর নাজমুলকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করছেন তানজিদ। তবে মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কিছুটা কমেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তানজিদ হাসান ৭২ বলে ৭৫ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে চারটি ছক্কা ও তিনটি চার। অপর প্রান্তে নাজমুল হোসেন ২৩ বলে ২১ রানে ব্যাট করছেন।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তারা প্রথম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। তবে ১৯তম ওভারে পাকিস্তানের শাহিন আফ্রিদির বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ৩৬ রান করে সাজঘরে ফেরেন সাইফ।

এর আগে দ্রুতই অর্ধশতক পূর্ণ করেন তানজিদ হাসান। ৪৭ বলে ফিফটি করা এই ওপেনার ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। একই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৩০০০ রানও পূর্ণ করেন তিনি।

ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিরিজে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি কার্যত ফাইনাল। যে দল জিতবে, তারাই জিতে নেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী