ঈদ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সজল ঘোষের গীতিকবিতায় প্রদীপ মল্লিকের নতুন গান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ঈদ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সজল ঘোষের গীতিকবিতায় প্রদীপ মল্লিকের নতুন গান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৪:৩৬:১২ অপরাহ্ন

ঈদ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সজল ঘোষের গীতিকবিতায় প্রদীপ মল্লিকের নতুন গান

ছবি:সংগৃহীত


ঈদুল ফিতর উৎসবকে ঘিরে প্রকাশিত হচ্ছে সাংবাদিক ও গীতিকবি সজল ঘোষের লেখা নতুন গান ‘জানি না এখনো আমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিলেটের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক।

সিলেটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক উত্তরপূর্ব-এর সিনিয়র সাংবাদিক সজল ঘোষের গীতিকবিতায় নির্মিত এ গানটি বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটির সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী প্রদীপ মল্লিক। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশন, বেতার ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে শ্রোতাদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

নতুন গানটি নিয়ে প্রদীপ মল্লিক বলেন, গানের কথা হৃদয়ছোঁয়া ও ব্যতিক্রমধর্মী। গীতিকবি সজল ঘোষের এই গীতিকবিতাকে ঘিরে দীর্ঘ সময় শ্রম দিয়ে গানটি তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশ-বিদেশের বাংলাভাষী সঙ্গীতপ্রেমীরা গানটি পছন্দ করবেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর, সিইও, সুরকার, গীতিকবি ও লেখক প্রসেনজিৎ ওঝা বলেন, গানটির কথা, সুর, সঙ্গীতায়োজন ও কণ্ঠশৈলী অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। বাংলাভাষী শ্রোতাদের পছন্দের তালিকায় এটি জায়গা করে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গীতিকবি সজল ঘোষ বলেন, বাংলা গান সব সময়ই সমৃদ্ধ ধারার অংশ। ‘জানি না এখনো আমি’ গানটিতে প্রদীপ মল্লিক তাঁর স্নিগ্ধ ও দরদী কণ্ঠে গীতিকবিতার আবেগকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিরহঘন আবহ ও সুরের মাধুর্যে গানটি শ্রোতাপ্রিয় হবে বলেও তিনি আশা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক