ছবি : সংগৃহীত
আজ শনিবার ঈদের দিন টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে বর্নাঢ্য অনুষ্ঠানমালা। জেনে নিন কোন চ্যানেলে থাকছে কী আয়োজন।
বিটিভি
ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে 'মিস একাল মিস্টার সেকাল'। শায়ের খানের রচনায় এটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। চ্যানেল আই বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'ফ্যামিলিম্যান'। পরিচালনায় মুহম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জোভান ও তটিনী। সন্ধ্যা ৬টায় থাকছে ঈদ ধারাবাহিক 'কঙ্গো থেকে বঙ্গ'। পরিচালনায় আফজাল হোসেন।
এটিএন বাংলা
সকাল ৯টায় দেখা যাবে নাটক ‘নীল শাড়ি’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে 'মাথা গরম দবির'। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে থাকছে ‘মামাতো বোন যখন বউ’। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক 'ভালোবেসে অবশেষে'। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম 'মালেক পাগলা'।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে নাটক 'সুখের স্যুটকেস'। বেলা ২টা ২০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম 'তোমায় উড়াবো রঙে'। রাত ৮টায় প্রচার হবে নাটক 'জামাল কবিরাজ'। রাত ৯টা ১০ মিনিটে থাকছে 'সত্য মতিন' এবং রাত ১১টা ৫ মিনিটে 'হোস্ট'।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক 'মুশকিল আসান'। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে 'সুন্দরী বধূ', রাত ৮টা ৩০ মিনিটে 'বিদেশি প্রোডাক্ট', রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'চেয়ারম্যানের বিয়ে' এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'লুডু'।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'তিন কানা'। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও সালহা খানম। বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'মনের মতো বউ'। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও মারিয়া শান্তা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে
ঈদের বিশেষ নাটক 'বউ মন বোঝে না'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও মিহি আহসান। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক 'মিস্টার পরিষ্কার'। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'মনের বয়স ১৬'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সুমাইয়া হিমি। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'ফুটানি বাবু'। এতে অভিনয় করেছেন মোশাররফ
করিম ও তানিয়া বৃষ্টি।
মাছরাঙা টেলিভিশন
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে "কলেজ ডে'জ"। রাত ৮টায় থাকছে 'ব্ল্যাক লাভ', রাত ১০টা ২০ মিনিটে 'গুড লাক' এবং রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম 'ম্যাজিক বস'।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক 'অভিমান'। সেতু আরিফের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টায় 'সংসার বিষের বড়ি'। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক 'অরণি সত্যি এসেছিল'। এটি পরিচালনা করেছেন মিখন হোসেন। অভিনয়ে আরশ খান, সুনেরা বিনতে কামাল। রাত ১১টা ১০ মিনিটে 'শেষ ঘুম' নাটকটি দেখানো হবে। এটি পরিচালনা করেছেন রাগিব রাইহান পিয়াল। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী।
বৈশাখী টিভি
রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক 'টাউট জামাই'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল হিমি প্রমুখ। পরিচালনায় তাইফুর রহমান আশিক। রাত ১১টা ৪০ মিনিটে থাকছে মেগা নাটক 'উভয় সংকট'। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, শফিক কান দিলু, সুবর্ণা মজুমদার, দিশা মনি প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




