দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের মেয়েরা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ AM

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ০৬:৩৬:১৫ PM

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

সংগৃহিত


বাংলাদেশ নারী ক্রিকেট দল অক্টোবরের শুরুতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। আইসিসির ‘উইমেনস ফিউচার’ শীর্ষক কাযক্রমের আওতায় এ সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে ব্রিজবেনে। ৯, ১১ ও ১৪ অক্টোবর অ্যালান বোর্ডার ফিল্ডে হবে দিন-রাতের ম্যাচ তিনটি।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হবে সিডনিতে। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নয়, নর্থ সিডনি ওভালে ম্যাচ তিনটি হবে ১৮, ২০, ২২ অক্টোবর। সবকটিই রাতের ম্যাচ, শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যায় সোয়া ৭টায়।বাংলাদেশ এখনও পর্যন্ত একবারই অস্ট্রেলিয়ায় সফর করেছে। ২০২০ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমা খাতুনের দল হেরেছিল চার ম্যাচের সবকটিতে।

অস্ট্রেলিয়া সঙ্গে বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই বছর আগে। দেশের মাঠে ওই সিরিজে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবকটি হেরে যায় নিগার সুলতানার দল।সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

আগামী মাসে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে ইংল্যান্ডে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষে ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টএ ধরনের কোনো ইঙ্গিতও মেলেনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী