গোয়াইনঘাটে ডি এন হাই স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM

গোয়াইনঘাটে ডি এন হাই স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৪:০৫:৫২ PM

গোয়াইনঘাটে ডি এন হাই স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

ছবিঃ নিজস্ব

গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে ডি এন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভিন আক্তারের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১১ টায় বিদ্যালয় হল রুমে অফিস সহকারী আব্দুল্লাহর সঞ্চালনায় এবং অধ্যক্ষ পারভীন আক্তারের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক,শিব্বির আহমদ, লাইবেরিয়ান সুলতান আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা

শীর্ষ সংবাদ: