জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ PM

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০২:০৭:৫১ PM

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি


অনেক দেশ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে সেখানে জিলকদের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ এপ্রিল।

এদিকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। 

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী
সিলেটে চালু হবে ২০০ শয্যার হাসপাতাল, সচল হবে আইটি পার্ক: প্রধানমন্ত্রী