আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ AM

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১২:৪২:২৪ PM

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এতে দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বদলে নতুন করে উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় পাথর-বালির মিশ্রণ বিছানো এবং রোলার চালানোর পর রাতের আঁধারে কার্পেটিংয়ের কাজ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কাজের ভিডিও ছড়িয়ে পড়ার পর সড়কের মান নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, পুরনো কার্পেটের ওপর নতুন কার্পেটের প্রলেপ দেওয়া হচ্ছে, যা টেকসই হচ্ছে না এবং বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে কাজ করা হয়েছে।

ফলে সংস্কার কাজ শেষ না হতেই সড়কের একাধিক অংশে নতুন কার্পেটিংয়ে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত তদারকির অভাবকে এর জন্য দায়ী করছেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় টিবিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজ করছে। ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি দুর্ঘটনাপ্রবণ ও দুর্ভোগের সড়কে পরিণত হয়।

নতুন প্রকল্প অনুযায়ী সড়কে ৪০ মিলিমিটার পুরু কার্পেট দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় স্থানে ৫০ মিলিমিটার পর্যন্ত কার্পেট বসানো হবে। এছাড়া তিন বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর।

এ বিষয়ে প্রকল্প সুপারভাইজার আমিনুল ইসলাম বলেন, ভারি বৃষ্টির কারণে সড়কের পাশে মাটি সরে গেছে, সেখানে মাটি ভরাট করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। তবে সমস্যা হওয়া অংশগুলো পুনরায় মেরামত করা হবে বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, কাজের মান নিশ্চিত না হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ভেঙে পড়বে এবং জনগণের দুর্ভোগ আরও বাড়বে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা