শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খু-ন, গ্রে-প্তার ১
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খু-ন, গ্রে-প্তার ১

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৩:১৭:৪২ PM

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর বৃদ্ধ খু-ন, গ্রে-প্তার ১


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম হাফিজ উল্লাহ (৮০)। উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার ওপর হামলা চালান। রিনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করেন। এ সময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮