ভাড়াউড়া চা বাগানে বিরল বাসন্তী পূজার আয়োজন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ AM

ভাড়াউড়া চা বাগানে বিরল বাসন্তী পূজার আয়োজন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ১০:২৪:০৬ PM

ভাড়াউড়া চা বাগানে বিরল বাসন্তী পূজার আয়োজন

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজে ঘেরা ভাড়াউড়া চা বাগানে ভক্তি, উৎসব ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী শতভূজা (১০০ হাত) বাসন্তী মায়ের পূজা।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নবমী পূজার দিন আয়োজকের বাড়িতে গিয়ে জানা যায়, ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা দুলাল মিশ্রা টানা ১৮ বছর ধরে নিষ্ঠা, ভক্তি ও গভীর শ্রদ্ধার সঙ্গে এই অনন্য শতভূজা বাসন্তী পূজার আয়োজন করে আসছেন। সময়ের পরিক্রমায় তাঁর বাড়ির এই পূজা শ্রীমঙ্গলের একটি বিশেষ ঐতিহ্যে রূপ নিয়েছে।

পূজাকে কেন্দ্র করে পুরো চা বাগানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের চরণে প্রার্থনা নিবেদন করেন, আশীর্বাদ কামনা করেন এবং নিজেদের মনোবাঞ্ছা পূরণের আশায় অংশগ্রহণ করেন। শতভূজা রূপে বাসন্তী মায়ের এই পূজা ভক্তদের মাঝে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে, যা তাদের হৃদয়ে গভীর ভক্তিভাব জাগ্রত করে।

আয়োজক দুলাল মিশ্রা জানান, মায়ের অশেষ কৃপায় প্রতি বছরই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর