বাস্তব জীবনের গল্পে নির্মিত নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ AM

বাস্তব জীবনের গল্পে নির্মিত নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৪:২৬:৩২ PM

বাস্তব জীবনের গল্পে নির্মিত নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

সংগৃহীত


মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বাড়ির কর্তা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার। একজন আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাদের পরিবার।

গল্পটি জমিরউদ্দিন সরকারের পরিবারের হলেও এখানকার প্রতিটি চরিত্র বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর এক একটি প্রতিচ্ছবি। বাড়ির বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়। বাবার মতো জীবন তার পছন্দ না।

ছোট ছেলে আবার তার বিপরীত। তার কাছে মনে হয় বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল স্বার্থকতা। দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। মা তার ছেলেমেয়েদের এখনও ছোটই মনে করেন। আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চায়। জমিরউদ্দিন সরকার ভাবে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে সে গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবে।

কিন্তু তা সহজে হয়ে ওঠে না। নানারকম সংকট, প্রতিবন্ধকতা সামনে চলে আসে; বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে। সমাজ সংস্কৃতির ধারায় বহমান জীবনসংগ্রাম আর এগিয়ে যাওয়ার ছুটোছুটির মধ্যদিয়ে তৈরি হয় তাদের ছোট ছোট সুখ-দুঃখের গল্প।

ধারাবাহিকটি সম্পর্কে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এই পরিবারের মধ্যদিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদেরকে খুঁজে পাবেন।’আফনাফ শ্যামলের রচনায় এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী