বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ AM

বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৫:৩১:৫৭ PM

বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা

সংগৃহিত


আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে জাতীয় দলের কোচ অট্টো আড্ডোকে বরখাস্ত করেছে ঘানা। সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্টুটগার্টে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হার এবং ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় পরাজয়ের পর আড্ডোর বিদায় নিশ্চিত হয়। টানা চার ম্যাচে হারায় দলটি চরম সমালোচনার মুখে পড়ে।

বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে থাকা ঘানা দলে ম্যানচেস্টার সিটির উইঙ্গার অঁতোয়ান সেমেনিও ও টটেনহামের ফরোয়ার্ড মোহাম্মদ কুদুসের মতো খেলোয়াড় থাকলেও আড্ডোর অধীনে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

জার্মানির বিপক্ষে ম্যাচের পর ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, তারা আড্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই জাতীয় দলের নতুন কারিগরি দিকনির্দেশনা সম্পর্কে জানানো হবে।

৫০ বছর বয়সী আড্ডো জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তার পুরো খেলোয়াড়ি জীবন সেখানেই কাটান। তিনি ঘানার হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফায় জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

এবারের বিশ্বকাপ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।ঘানা ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ইংল্যান্ড এবং ২৭ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী