৭ বছর পর পর্দায় চমক: পডকাস্টে মুখ খুলছেন বিপাশা হায়াত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

৭ বছর পর পর্দায় চমক: পডকাস্টে মুখ খুলছেন বিপাশা হায়াত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ০৪:৩৬:৪০ অপরাহ্ন

৭ বছর পর পর্দায় চমক: পডকাস্টে মুখ খুলছেন বিপাশা হায়াত

সংগৃহীত


জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের ভক্তদের জন্য দীর্ঘ সাত বছর পর আসছে বিশেষ চমক। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে দর্শকদের মুখোমুখি হচ্ছেন তিনি। আগামীকাল শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে।

২০১৯ সাল থেকে প্রবাসজীবনে থাকলেও বিপাশা আন্তর্জাতিক অঙ্গনে চিত্রশিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন। পডকাস্টে তিনি জানান, অভিনয় থেকে তিনি অবসর নেননি; বরং এখন এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান যেখানে সৃজনশীল সাধনার সুযোগ আছে। অতীতে বলিউডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া এই গুণী শিল্পী দেশের পথশিশুদের কল্যাণে কাজ করতেও বিশেষ আগ্রহী। জেডআই ফয়সাল প্রযোজিত এই পডকাস্টে বিপাশা তার বর্ণিল ক্যারিয়ার ও ভবিষ্যৎ ভাবনার নানা অজানা দিক উন্মোচন করবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক