কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা: শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ AM

এসএসসি ও সমমান পরীক্ষা

কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা: শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৯:২৪:৫৯ PM

কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা:  শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ

সংগৃহিত


এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট-০৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নুরুল হক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ