ভোর ৬টার বি স্ফো রণ: বরিশালে তিনতলা ভবনে তা ণ্ড ব
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ AM

ভোর ৬টার বি স্ফো রণ: বরিশালে তিনতলা ভবনে তা ণ্ড ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৪:৪৩:২৬ PM

ভোর ৬টার বি স্ফো রণ: বরিশালে তিনতলা ভবনে তা ণ্ড ব

সংগৃহীত


বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ বুধবারভোরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির নিচতলার দরজা-জানালা উড়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. গালিব বলেন, ‘২৩ নম্বর ওয়ার্ডের মসজিদের পাশেই একটি তিনতলা ভবনের নিচতলায় ভোর ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় প্রতিবেশিরা। বিস্ফোরণে ওই ভবনের নিচতলার দরজা-জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে। এতে সব কটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাসায় থাকা দুজনকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’জানা গেছে, আহতরা হলেন বাড়িটির নিরাপত্তাকর্মী মানিক এবং তার ছেলে মৃদুল।

২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, ‘ওই ভবনের নিচতলায় বাবা ও ছেলে থাকে। বাবা সিকিউরিটি গার্ড মানিক ও ছেলে মৃদুল। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে সিটিএসবি ও পুলিশের দুটি টিম রয়েছে। বিস্ফোরণে আহতদের অবস্থা কী—তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর