গোয়াইনঘাটে বারকি শ্রমিকদের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার'র বস্ত্র উপহার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ AM

গোয়াইনঘাটে বারকি শ্রমিকদের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার'র বস্ত্র উপহার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১২:০৪:৫৯ AM

গোয়াইনঘাটে বারকি শ্রমিকদের মাঝে মোস্তাফিজুর রহমান কাওছার'র বস্ত্র উপহার

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের কর্মহীন ও অসহায় বারকি শ্রমিকদের মাঝে বস্ত্র উপহার প্রদান করে পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার।
বুধবার ১৫ এপ্রিল বিকেলে বারকি শ্রমিক সংগঠনের অফিসে গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান কাওছার এর অর্থায়নে রাধানগর বাজারে মধ্য জাফলং ইউনিয়নের বার্কি শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে বস্ত্র উপহার প্রদান করা হয়। গেলো রমজানেও বারকি শ্রমিকদের শীতবস্ত্র উপহার দেওয়া হয় এবং আগামীতেও এই উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান কাওছার।
কর্মহীন এই মুহূর্তে আয়হীন পরিস্থিতিতে থাকা খেটে খাওয়া শ্রমিকদের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ সহায়তামূলক কার্যক্রম শ্রমিকদের পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দিবে বলে জানান বারকি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর পরিচালনায় বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন বারকি শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ লোকমান হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ,সংগঠনের সহ-সভাপতি মোঃ খলিল মিয়া সাংগঠনিক সম্পাদক,মোঃ হোসেন আহমেদ কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য মোঃ নয়ন আহমদ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ