বারখলা প্রিমিয়ার লীগে গ্রীণ টিমের শিরোপা জয়
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ AM

বারখলা প্রিমিয়ার লীগে গ্রীণ টিমের শিরোপা জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০১:০৩:৪৫ AM

বারখলা প্রিমিয়ার লীগে গ্রীণ টিমের শিরোপা জয়

ছবি:সংগৃহীত


টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে রেড টিমকে ৩-১ গোলে হারিয়ে ২য় বারখলা ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর শিরোপা জিতেছে গ্রীণ টিম একাদশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সিলেট নগরীর স্পোর্টস হেভেন ইনডোর মাঠে ফ্লাডলাইটের আলোয় বারখলা বি ব্লকের আয়োজনে অনুষ্ঠিত এ লীগের সমাপ্তি ঘটে।

লীগে অংশ নেয় সিলভার বারখলা, গোল্ডেন বারখলা, গ্রীণ বারখলা ও রেড বারখলা টিম একাদশ। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর গ্রীণ ও রেড টিম ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রীণ টিম ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে।

টুর্নামেন্টে গ্রীণ টিমের খেলোয়াড় রনি ফাইনালের সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। রেড টিমের রক্ষণভাগের খেলোয়াড় তাহসিন ম্যান অব দ্য সিরিজ এবং গ্রীণ টিমের তারেক সেরা গোলকিপার নির্বাচিত হন।


লীগের ম্যাচগুলো পরিচালনা করেন সিলেট জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য আমিনুল হক লিটন ও লিসান আহমদ। ধারাভাষ্যে ছিলেন কামরান আহমদ।

ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারখলা বি ব্লকের শেখ বাড়ীর কৃতি খেলোয়াড় শেখ আসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সাবেক কাউন্সিলর আশিক আহমদ, কাউন্সিল পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকার ক্রীড়ামোদী তরুণসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে জমজমাট এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী