সিলেটে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ AM

সিলেটে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১২:৩৪:৫৭ PM

সিলেটে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে সূচি ও ভেন্যু।

বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সাদা পোশাকের এই সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা করে নিয়েছে চারজন নতুন মুখ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া চার নতুন মুখ হলো আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।

টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প শুরু করবে দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের বিমানে চড়বে সফরকারীরা। পর দিন ঢাকায় পা রাখবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে ৩ মে। টেস্ট দলের কেউ ফাইনাল খেললে পরবর্তীতে বাংলাদেশে আসবেন।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী