মোস্তাফিজের ফাইফারে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ AM

মোস্তাফিজের ফাইফারে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৭:২৮:৪৭ PM

মোস্তাফিজের ফাইফারে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সংগৃহিত


চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর পর বোলিংয়ে আগুন ঝরিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের ১৬০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

নাজমুল খেলেন ১১৯ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস, আর লিটন করেন ৭৬ রান। শেষদিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবেই করে নিউজিল্যান্ড। ওপেনার নিক কেলি ফিফটি করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। মাঝেমধ্যে প্রতিরোধ গড়ার চেষ্টা হলেও বাংলাদেশের পেস আক্রমণের সামনে তা টেকেনি।

চোট কাটিয়ে দলে ফিরে ম্যাচের নায়ক হয়ে ওঠেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে ৭ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার।

এছাড়া নাহিদ রানা ও শরীফুল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে চাপ বাড়ান। ফিল্ডিংয়েও দারুণ নৈপুণ্য দেখায় বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১টি উইকেট।

সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী