মোস্তাফিজের ফাইফারে দাপুটে জয়, সিরিজ বাংলাদেশের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ AM

মোস্তাফিজের ফাইফারে দাপুটে জয়, সিরিজ বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৮:১৯:৩৭ PM

মোস্তাফিজের ফাইফারে দাপুটে জয়, সিরিজ বাংলাদেশের

সংগৃহিত


দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ৫৫ রানের জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শেষ উইকেটে মিরাজের বলে ফক্সক্রফটের বড় শট লং অনে দারুণ ক্যাচে তালুবন্দি করেন সাইফ হাসান। ৭২ বলে ৭৫ রান করা ফক্সক্রফটের বিদায়েই কিউইদের ইনিংসের সমাপ্তি ঘটে।

শুরুতে ভালো অবস্থানে থাকলেও মাঝের ওভারগুলোতে ছন্দ হারায় নিউজিল্যান্ড। ৬১ রানে তিন উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন নিক কেলি। তিনি ৫৯ রান করে আউট হলে ভেঙে পড়ে দলটি। শেষদিকে ফক্সক্রফটের লড়াই ব্যবধান কমালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মোস্তাফিজুর রহমান। সিরিজে প্রথম ম্যাচ খেলেই ৪৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও লিটন দাসের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ২৬৫/৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। নাজমুল করেন ১০৫ রান, লিটন ৭৬ এবং তাওহিদ হৃদয় যোগ করেন ৩৩ রান।

নিউজিল্যান্ডের হয়ে ও’রুর্ক ৩টি এবং লেনক্স ও লিস্টার ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ – ২৬৫/৮ (৫০ ওভার)

নিউজিল্যান্ড – ২১০ অলআউট (৪৪.৫ ওভার)

ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী (সিরিজ ২–১)।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী