সাকিব-মাশরাফি-নাঈমুরকে স্বাগত জানাবে বিসিবি- তামিম ইকবাল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ AM

আইনি জট কাটলে

সাকিব-মাশরাফি-নাঈমুরকে স্বাগত জানাবে বিসিবি- তামিম ইকবাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ০৭:৫২:৫২ PM

সাকিব-মাশরাফি-নাঈমুরকে স্বাগত জানাবে বিসিবি- তামিম ইকবাল

সংগৃহিত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন তামিম ইকবাল। আগে একবার সংক্ষিপ্ত ব্রিফিং করলেও সেদিন কোনো প্রশ্ন নেননি তিনি। এবার দুই দিন আগে থেকেই ঘোষণা দিয়ে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন, যদিও প্রশ্নোত্তর পর্ব দীর্ঘ হয়নি।

সংবাদ সম্মেলনে তামিম জানান, অন্তর্বর্তীকালীন কমিটি নির্ধারিত সময়ের আগেই বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে চায়। আগামী ৩ মে বোর্ড সভায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

সাকিব আল হাসান-এর দেশে ফেরা নিয়ে প্রশ্ন উঠলে তামিম বিষয়টি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু সাকিব নয়, মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান-এই তিন সাবেক অধিনায়কই একই পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাই কাউকে আলাদাভাবে বিবেচনা করা ঠিক নয়। বিসিবি ক্রিকেটীয় দিক থেকে তাদের পাশে থাকবে এবং আইনি জটিলতা কাটিয়ে ফিরলে তাদের স্বাগত জানানো হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে তামিম অন্তর্বর্তীকালীন কমিটির তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিটি বিভাগের জন্য দ্বিতীয় একাদশ চালু করা। প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি এই মৌসুম থেকেই তিন দিনের টুর্নামেন্টে সেকেন্ড ইলেভেন খেলবে।

এই উদ্যোগের ব্যাখ্যায় তামিম বলেন, বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররাই অধিকাংশ বড় টুর্নামেন্টে সুযোগ পান, ফলে নিচের স্তরের খেলোয়াড়দের জন্য সুযোগ সীমিত। নতুন এই ব্যবস্থায় অতিরিক্ত ১০০ থেকে ২০০ ক্রিকেটার নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবে, যা প্রতিযোগিতা বাড়াবে এবং নতুন প্রতিভা উঠে আসার পথ তৈরি করবে।

তিনি আরও বলেন, আগে অনেক সময় দলগুলো প্রয়োজন অনুযায়ী বাইরে থেকে খেলোয়াড় এনে খেলাত, যা ‘পিকনিক ক্রিকেট’ সংস্কৃতি তৈরি করেছে। সেকেন্ড ইলেভেন চালু হলে নিজস্ব স্কোয়াড থেকেই খেলোয়াড় উঠে আসবে এবং পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম একাদশে জায়গা পাবে।

এছাড়া জাতীয় ক্রিকেট লিগে আবারও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তামিম। দ্বিতীয় একাদশের খেলোয়াড়রাও ম্যাচ ফিসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

স্টেডিয়াম উন্নয়ন নিয়েও কিছু পরিকল্পনা তুলে ধরেন তিনি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ক্যানোপি বসানো হবে, যাতে দর্শকরা রোদ বা বৃষ্টির ভোগান্তি থেকে মুক্তি পান। পাশাপাশি পুরো স্টেডিয়ামকে ধীরে ধীরে সৌরবিদ্যুতের আওতায় আনার চিন্তাভাবনাও রয়েছে, যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ে।

সব মিলিয়ে, অন্তর্বর্তীকালীন সময়েই কিছু কার্যকর উদ্যোগ শুরু করতে চায় বোর্ড-এমনটাই জানালেন তামিম। তার প্রত্যাশা, নির্বাচিত বোর্ড এসে এসব পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী