ঢাকায় পাকিস্তান দল, ম্যাচ হবে সিলেটে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ঢাকায় পাকিস্তান দল, ম্যাচ হবে সিলেটে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০২:৫৫:৪১ অপরাহ্ন

ঢাকায় পাকিস্তান দল, ম্যাচ হবে সিলেটে

ছবি : সংগৃহীত


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ঘোষিত স্কোয়াডের সব সদস্য অবশ্য প্রথম বহরে আসেননি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল থাকায় অনেক খেলোয়াড় এখনো নিজ দেশে অবস্থান করছেন। ফাইনাল ম্যাচ শেষ করে পাকিস্তান দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক থাকবে ডাগআউটে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক