চারশ পেরিয়ে থামল বাংলাদেশের ইনিংস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

চারশ পেরিয়ে থামল বাংলাদেশের ইনিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০২:৪০:০৯ PM

চারশ পেরিয়ে থামল বাংলাদেশের ইনিংস

ছবি : সংগৃহীত


অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেখানো পথে বড় সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস শেষ করল বাংলাদেশ। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।

প্রথম দিনের শেষেই শক্ত ভিত গড়ে দিয়েছিলেন নাজমুল ও মমিনুল হক। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৭০ রানের জুটি। নাজমুল খেলেন ১০১ রানের দারুণ ইনিংস, আর মমিনুল থামেন ৯১ রানে।

দ্বিতীয় দিনে জন্মদিনে ব্যাট হাতে আলো ছড়ান মুশফিকুর রহিমও। ১৭৯ বলে ৭১ রান করেন তিনি। লিটন দাস করেন ৩৩ রান। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে চারশ পার করান তাসকিন আহমেদ। ১১৫তম ওভারে মোহাম্মদ আব্বাসকে স্ট্রেট দিয়ে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর ৪০০ ছাড়ান এই পেসার। শেষ পর্যন্ত ১৯ বলে ২৮ রান করেন তাসকিন।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আব্বাস। ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার ভেঙে দেন তিনি। এছাড়া শাহীন শাহ আফ্রিদি গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন মুশফিকের উইকেট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক