বিক্ষোভ করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদ নামের দুই মাদ্রাসা ছাত্রকে দিনদুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে বেদম মারপিট ও হামলার ঘটনা ঘটেছে। ওই দুই ছাত্র উপজেলার চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে রবিবার (৫ নভেম্বর ) দুপুরে বিক্ষোভ করেছেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
জানা গেছে, স্থানীয় মামুন মিয়া,জীবন মিয়া ও জুবায়ের আহমেদসহ বেশকিছু বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, অকারণে মুঠোফোনে ছবি তোলা, পথরোধ করা, বাড়িতে যাওয়ার পথে বাধাসহ নানাভাবে বিরক্ত করে আসছিলেন।
এতে চরম বিরক্ত হয়ে ওই মাদ্রাসার শিক্ষার্থী রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদসহ বেশ কয়েকজন এর প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মাদ্রাসা ছুটির পরে বাড়িতে যাওয়ার পথে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজার -চকবাজার রাস্তার জামাল পয়েন্টের নিকটে পৌঁছামাত্র রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদকে পিছন থেকে বখাটে মামুন মিয়া, জীবন মিয়া ও জুবায়ের আহমেদ মারধর করে ফেলে যায় চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে অভিভাবকদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যদি বখাটেরা মারধর করার সাহস পায় তাহলে আমাদের সন্তানরা মাদ্রাসাগামী হবে কীভাবে?
চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হক বলেন, বখাটেরা ক্লাস শুরু হওয়ার এক ঘণ্টা আগে মাদ্রাসার মাঠের পাশে, পুকুরঘাট, গোল চক্কর ও দোকানপাটসহ আশপাশে অযথা আশা লীল পোশাক পরে ঘোরাফেরা করে। মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিং করে।বিষয়টি তাদের অভিভাবকদের আমরা বেশ কয়েকবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।ইভটিজিংয়ের প্রতিবাদ করার মাদ্রাসা ছাত্রদের মারধর করেন আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা এই ইভটিজারদের দৃষ্টান্তমূলক বিচার চাই। কারণ একটির বিচার হলে, আরেকটি মাথা ছাড়া দেওয়ার সাহস পাবে না
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন,বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/এমকে




